সদ্য প্রকাশিত
রাজশাহী

রামেকের আউটডোরের ফুটপাত বেদখল, দূর্ভোগের রোগী ও স্বজনরা

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রামেকের আউটডোরের ফুটপাত বেদখল, দূর্ভোগের রোগী ও স্বজনরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) আউটডোরের প্রধান ফটকের সামনে ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকান-পাট। শুধু ফুটপাতেই নয়, পাশের রাস্তার পাশে সারি-সারি ভাবে দাঁড়ানো ভ্যানে করে বিক্রি করা হচ্ছে জিনিসপত্র। এর ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেনা। তারা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলা ফেরা করছেন। ফলে প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন জনগণ চিকিৎসা নিতে আসা রোগিরা।

 

শুধু ফুটপাতই নয় দূর্ভোগের আর একটি কারণ অটোরিকশা। অটোরিকশাগুলো হাসপাতালের গেটে সারি-সারি হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের সরাতে তেমন ব্যবস্থা নেই না। হাসপাতাল কতৃপক্ষ। এর ফেলে জনদূর্ভোগ সৃষ্টি হয়।

 

এদিকে অনেক সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এমনকি ছোট-খাটো দূর্ঘটনাও ঘটতে থাকে প্রতিদিন। আবার কিছুদিন পরপর রাজশাহী সিটি কর্পোরেশন এসব দোকান উচ্ছেদ করলেও তাকে কোন কাজ হয় না।  উচ্ছেদের কিছুদিন পরেই আবার দোকানে পরিপূর্ন হয়ে যায়। এর ফলে সেই দূর্ভোগ থেকেই যায়।

 

রাজশাহীর গোদাগাড়ী থেকে রামেক হাসপাতালে রোগী নিয়ে আসা খালেদ সিল্কসিটিনিউজকে জানায়, ফুটপাতের উপর দোকান থাকায় আমাদের রাস্তার ভিড়ের মধ্যে দিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়। রাস্তার ধারে ভ্যানের উপর আখেঁর রস, পিয়ারা, আমড়া, শশাসহ বিভিন্ন রকম ভাজা বিক্রি করায় দীর্ঘ যানজট হচ্ছে, রোগীদের নিয়ে রাস্তা পার হতে সমস্যা হচ্ছে।

 

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান, এ জায়গায় দোকান রাখার জন্য অন্যান্য দোকানদারদের মত আমাদের কে ভাড়া দিতে হয়। শহরে কোন এমপি-মন্ত্রী আসলে আমাদের কে খবর দেওয়া হয়, তখন আমরা উঠে যায় আবার পরে এমপি-মন্ত্রী চলে গেলে আবার দোকান চালু করি। এখানে দোকান দিলে মেডিকেলের লোকদের দূরে যেতে হয় না, কাছে থেকে তারা অনেক কিছু পেয়ে যায়। এতে রোগীদের উপকার হয়।

 

নওগাঁর মহাদেবপুর থেকে আসা আবদুর রাজ্জাক সিল্কসিটিনিউজকে বলেন, আমি আজ পনের দিন থেকে মেডিকেলে রোগী নিয়ে আছি, বিশেষ করে সকাল বেলা আউটডোরে অনেক রোগী আসে, আর ফুটপাত ও রাস্তার উপর অনেক গুলো দোকান থাকায় এ জায়গায় অনেক ভিড় হয়। এতে ছেলে মেয়ে ঠাসা-ঠাসি করে চলাচল করতে হয়। আর অটো রিক্সা গুলো যেখানে খুশি সেখানে অটো দাড় করিয়ে যাত্রী তোলার কারনে অনেক সময় রাস্তায় যানজট হয়।

 

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ,এফ,এম, রফিকুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, এটাতো রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের। বিষয়টা তারা দেখবে। তবে আপনি যেহেতু বললেন তাহলে বিষয়টা দেখছি।

 

স/আ