রাজশাহী

রাবির সকল নিয়োগ কার্যক্রম স্থাগিতের নির্দেশ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল নিয়োগ কার্যক্রম স্থাগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি কপি সিল্কসিটিনিউজের কাছে এসেছে।

এদিকে, সোমবার দুপুরে (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এই চিঠি কর্তৃপক্ষের হাতেও এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের স্বাক্ষরিত কাগজে বলা হয়েছে- উপরক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে অধ্যাপক এম এ বারী বলেন, নিয়োগ বন্ধ রাখা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একপক্ষ বর্তমান প্রশাসনের দুর্নীতির তিনশ পৃষ্ঠার একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ (ইউজিসি) সরকারের বিভিন্ন দপ্তরে জমা দেয়। অভিযোগ তদন্তে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যদের বিরুদ্ধে ২৫টি অনিয়ম-দুর্নীতির প্রমাণ মেলে। এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর ইউজিসি থেকে অ্যাডহক নিয়োগ বন্ধের জন্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেওয়া হয়। এরপর থেকেই সরকারি সিদ্ধান্তের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানিয়ে আসছিলেন প্রশাসনের শিক্ষকদের এই পক্ষ।

স/আ/অ

ট্যাগ: