নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মনববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ মনববন্ধন থেকে শিক্ষার্থী বলেন, আমরা এই মতিহারের সবুজ চত্বর রাবিতে আর কোন হত্যা বা লাশ দেখতে চাই না। আমরা নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান দেখতে চাই।
এসময় তারা আরো বলেন, আমরা চাই না এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসে আর কেউ যেন লাশ হয়ে বাড়ি ফিরে না যায়।
স/আ










