সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৩০ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে খাদের পানিতে ডুবে রুমি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলার নয়া হরিশপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রুমি আক্তার উপজেলার নয়া হরিশপুরের রবিউল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বড় চাচা মুজাম আলী বলেন, সোমবার (৩০ মে) সকাল ৯ টার দিকে শিশু রুমি আক্তার ও তার এক সহপাঠী মিলে মাঠে বাদাম কুড়াতে যাচ্ছিলো।  রাস্তায় এক পাগলকে দেখে শিশু রুমি ও তার সহপাঠী দৌঁড় দিয়ে পালানোর সময় খাদের পানিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠী রুমির পরিবারের লোকজনকে খবর দেয়। খরব পেয়ে পরিবারের লোকজন খাদের পানি থেকে শিশু রুমিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আই