সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রাজু আহম্মেদ (৩০) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ দুইজন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজু আহম্মেদ উপজেলার নারায়ণপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে। তবে আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাজু মোটরসাইকেল চালিয়ে মনোহরপুরের দিকে যাচ্ছিল। এ সময় আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ বাঁধে। এতে রাজু এবং অপর মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হলে রাজুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুরে রাজুকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।