সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

রাণীনগরে ডোবার পানিতে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক৩০ জুন ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ডোবার পানিতে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ডোবার পানিতে পড়ে রনি হোসেন (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রনি  উপজেলার সদর ইউপির খট্টেশ্বর সাহাপাড়া গ্রামের গফুরের ছেলে।

নিহতের স্ত্রী নাদিরা বেগম জানান, তার স্বামী রনি একজন পেশায় কাঠমিস্ত্রি। উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। সপ্তাহে প্রতি শনিবার সে বাড়িতে থেকে দোকানে কাজে যেতেন এবং বৃহস্পতিবার দিনে বাড়িতে চলে আসতেন। রনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন।

এদিন বৃহস্পতিবার (৩০ জুন) সকালে দোকানে কাজের ফাঁকে পাশে একটি ডোবার পাড়ে রনি প্রস্রাব করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় দোকানে ফিরে না আসায় তার সহকর্মীরা খুঁজতে গিয়ে দেখতে পায় ডোবার পানিতে পড়ে আছে রনি। এ সময় তার সহকর্মীরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/এস