সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজস্থান রাজ্যে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। আহত হয়েছেন একজন। স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজ্যের রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

 

মহাসড়কে জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিপটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন অনেকে। এতে মরদেহগুলো বিকৃত হয়ে পড়ে।

 

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি রাওয়াতসর এলাকা থেকে গন্তব্যে ফিরছিল। পথিমধ্যে হনুমানগড় শহরে একটি ট্রাকের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু জানান, জিপের চালক জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন।

 

দুর্ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন