সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

রাজস্থানে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজস্থানে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজস্থানে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত জিপ চালকের অবস্থা সংকটাপন্ন।

 

শুক্রবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

রাওয়াতসর থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি হনুমানগড় শহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে ‍জানিয়েছে পুলিশ।

 

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে। জিপের চালক জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু।

 

সংঘর্ষের পর জিপটি উল্টে গেলে এর নিচে অনেকে চাপা পড়েন। এতে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: বাংলা নিউজ