পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটি নেতারা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমান ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান এর কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আয়নাল হক ও পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আবু হায়াত।

এসময় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ, দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক স্বপন হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু রাকিব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম হোসেন জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল মন্ডল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও প্রভাষক আতিকুর রহমান আতিক, পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী,পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ: বজলুল ইসলাম বজলু, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাবিবসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জনপ্রিয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান জানান, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর পক্ষ হতে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। আজ সারাদিনে একটি ফরম বিতরণ করা হয়েছে বলে তিনি জানান ।









