সদ্য প্রকাশিত
আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
রাজশাহী

রাজশাহী সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্তে পাচারকালে একটি ভারতীয় মোটর সাইকেল জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সীমান্ত এলাকা চর মাঝারদিয়া এলাকা থেকে মোটর সাইকেলটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলী সাথে ০৩ (তিন) জন নিজস্ব গোয়েন্দা সুত্রে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন চর মাজারদিয়া স্কুলপাড়া এলাকায় টহল পরিচালনা করে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও ১ টি ভারতীয় এ্যাপাচি (APPACHE) মোটরসাইকেল  ১৬০ সিসি মোটর সাইকেল ফেলে যায়। এ ঘটনায় কাউকে আটক না করা গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ব্যাপারে রাজপাড়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
স/শ