সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী সরকারি সিটি কলেজে পাশের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী সরকারি সিটি কলেজে পাশের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সরকারি সিটি কলেজে এ বছর পাশের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা।

 

কলেজ সূত্র জানায়, এ বছর ২০১৬ সালে এএইচএসসি পরীক্ষা সরাকারি সিটি কলেজ গত  বছরের তুলনায় পাশের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এ বছর সরাকারি সিটি কলেজের পরিক্ষার্থীর সংখ্যা  ছিল ১ হাজার ২’শ ৬৬ জন। পাশ করেছে মোট ১ হাজার ১’শ ৭৩ জন। শতকারা  পাশের হার ৯৩ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২’শ ৫৮ জন।

 

 

এ কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৬শ ৫৩ জন।  পাশ করেছে ৬’শ ২৭ জন।  জিপিএ-৫ পেয়েছে ২’শ ৫১ জন। পাশের হার ৯৬ দশমিক ০১ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল ৩শ ২৮ জন। পাশ করেছে ২’শ ৮১জন।  জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৮৫ দশমিক ৬৭ শতাংশ।  ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল ২শ ৮৫ জন। পাশ করেছে ২’শ ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ।

 

 

রাজশাহী সরাকারি সিটি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত হলে জিপিএ -৫ এর সংখ্যা আরো বৃদ্ধি পেত। আশা করা হয়েছিল গতবারের তুলনায় আরো বৃদ্ধি পাবে কিন্তু তা হয়নি।

 

জানা গেছে, বর্তমানে শিক্ষার্থীরা কলেজের নিয়মিত ক্লাশ বাদ দিয়ে কোচিং ও ভাইয়াদের প্রতি বেশী নির্ভরশীল হয়ে পড়েছে এসব কারণ বসতই এ কলেজের জিপিএ-৫ এর হার বিগত কয়েক বছর ধরে কমে আসছে। কলেজের নির্দিষ্ট সময় শেষ না হতেই শিক্ষার্থীরা কলেজ থেকে বেড়িয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে থাকে। তাদের গেট ব্ন্ধ করে রেখে গেটে শিক্ষক বসে থাকলেও তারা নিজেরা বের হওয়ার প্রয়াস চালায়।

 

রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান  সিল্কসিটি নিউজকে বলেন , এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলাম। এইচএসসিতেও পেয়েছি। এতে আমি অনেক অনেক আনন্দিত। বাবা-মা, কলেজের শিক্ষকরা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে। তাই তাদের সবার কাচে দোয়া প্রর্থনা করি।

স/মি