নিজস্ব প্রতিবেদক:
আগামী সংসদ নির্বাচনে রাজশাহী সদর (২) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দলটির সমর্থন পেয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর। আজ বুধবার দলের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
ডাক্তার জাহাঙ্গীর আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। এর পর অবসর নিয়ে তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দেন। সেখান থেকে তিনি ঢাকার আদ দ্বীন হাসপাতালের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্তিতে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

এদিকে মহানগর জামাতের এক সংবাদ ভিডিওতে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -২ সদর (সিটি কর্পোরেশন এলাকা) আসনে প্রার্থীতা ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ড। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েব আমীর বিশিষ্ট চিকিৎসক ডা: মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থীতা ঘোষণা দেয়া হয়।
আজ বুধবার দুপুর দেড়টায় পার্লামেন্টারি বোর্ডের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









