নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নার্সদের দুপক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট একদফা সংঘর্ষের পর হাসপাতালের ভিতরে মারপিটের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের একটি ঘটনার জের ধরে মিডওয়াফারি ও ডিপ্লোমা নার্সদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ দুপুরে এক দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, “এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও হাসপাতালের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”









