রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের প্রতি কটুক্তি, অবমাননা এবং পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ।

রবিবার বিকেলে নগরীর গণকপাড়া বাটার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আলুপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানেই জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি, দমন-পীড়ন এবং দেশের গণতন্ত্র হরণে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।