নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৫ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন ।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওমীলীগ কর্মী মো: মাহিবুল মমিন সনেট (২৭), সুজন (৪৫) ও সুবাস (২৮)। মহিবুল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ওচিন্ডপুর এলাকার মো: মমিনুল ইসলামের ছেলে, সুজন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার খোরশেদের ছেলে এবং সুবাস একই এলাকার সুরুজের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।









