রাজশাহী

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮ জন

নিউজ ডেস্ক২৬ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: আ: হাকিম (৫০) ও মো: হাসান মোহাম্মদ (৩৫)। আ: হাকিম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল পশ্চিমপাড়ার মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে। সে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ কর্মী হাসান রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: ইকবাল হোসেন ওরফে বাচ্চর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।