এছাড়া নাটোরে ২৬টি কেন্দ্রে ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৬৫৫ জন, নওগাঁয় ৩৭টি কেন্দ্রে ৪২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন, পাবনায় ৩১টি কেন্দ্রে ২৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ৩১৮ জন, সিরাজগঞ্জে ৪৪টি কেন্দ্রে ৩৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪৪ জন, বগুড়ায় ৪২টি কেন্দ্রে ৪৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৯৬৮ জন, জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২০৪ জন শিক্ষার্থী অংশ নেবে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, সারাদেশের মতো আগামী ৩০ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী বোর্ডের সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই হলে প্রবেশ করতে হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে পুলিশ দায়িত্ব পালন করবে। সব কিছু ঠিকঠাক থাকলে শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহী বোর্ডের সকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।









