রাজশাহী

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১৬

নিউজ ডেস্ক২৫ জুন ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে আটক করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে।

আএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।