রাজশাহী

রাজশাহী কিংস’র ব্যানারে উত্তরাঞ্চল নতুনভাবে জড়ো হবে: শাহরিয়ার

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয আসরের দল ‘রাজশাহী কিংস’র এর অন্যতম কর্ণধার এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম বলেছেন, সেই সিরাজগঞ্জ থেকে শুরু করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত সকলেই এখন রাজশাহী কিংস নামে পরিচিত। রাজশাহী কিংস শুধু একটি দল নয় রাজশাহী কিংস এর ব্যানারে রাজশাহী বিভাগ তথা উত্তরাঞ্চল নতুনভাবে জড়ো হবে। রাজশাহীর সকল ভালো মন্দের মধ্যে এরা জড়িয়ে থাকবে। রাজশাহীর ক্রিকেটকে একটা চিরস্থায়ী রুপ দেয়ার জন্য এখানে একটি আন্তর্জাতিক মানের একটি ভেন্যু করবই। আর এর যাত্রা আজ এই শহীদ কামরুজ্জামান ষ্টেডিয়াম থেকে শুরু হলো।
শনিবার বিকেলে শহিদ কামরুজ্জামান ষ্টেডিয়ামে রাজশাহী কিংস এর উদ্যোগে আয়োজিত কনসার্টে তিনি এসব কথা বলেন।

 
রাজশাহী কিংসের খেলোয়াড়দের নামের তালিকা তুলে ধরতে গিয়ে শাহরিয়ার বলেন, আমি অনেক আনন্দিত যে কয়েক বছর পরে রাজশাহীতে আবার ক্রিকেটের জোয়ার শুরু হয়েছে। সে জোয়ারের নাম হচ্ছে রাজশাহী কিংস। এখানে যে খেলোয়াড়গুলো আছে সবাই একেকটা হীরের টুকরা। সত্যিকার অর্থে তারা কিংএর মতোই। আজ শেরে বাংলা জাতিয় ষ্টেডিয়ামে যে টেষ্ট ম্যাচটি হচ্ছে তাতে রাজশাহীতে চারজন খেলোয়াড় আছে যা অন্য কোন বিভাগে নেই। আমাদের টিমে আছে পৃথিবীর টেষ্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫ বা তার বেশি উইকেট প্রাপ্ত মাত্র ১৯ বছর বয়সীমেরাজ।

 

বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিেেসবে জীবনের প্রথম দুটি টেষ্ট ম্যাচে ৫ এর বেশি উইকেট পেয়েছে মেরাজ। দ্বিতীয় সর্বোচ্চ রান করে বাংলাদেশেকে একটি শক্ত ভিতের উপর দাড় করিয়ে দিয়েছে রাজশাহী কিংস এর একজন মমিনুল। আরেকজন হলো বালিয়াপুকুরের ছেলে সাব্বির রুম্মান। যাকে ছোটে বেলা থেকেই খেলতে দেখেছি। এরকম আরো অনেক খেলোয়াড় আছে।

 
তিনি বলেন, শহীদ কামারুজ্জামানের সময়ের অল্পকিছুদিন পরে স্বাধীন বাংলাদেশে প্রথম বিদেশী ক্রিকেট দল হিসেবে মেডিলিমন ক্রিকেট ক্লাব (এমসিসি) এসেছিল। সেই এমসিসি ঢাকা, চট্টগ্রাম বা অন্য কোথাও না খেলে প্রথম ম্যাচটি খেলেছিল রাজশাহী জেলা ষ্টেডিয়ামে। এটা ছিল রাজশাহীর ক্রিকেটের স্মৃতি। এরপর অনেকেই এসেছেন তাদের সকলের অবদানকে আমি স্মরণ করছি।

 
শাহরিয়ার এমপি বলেন,  রাজশাহীতে যারা সমন্বয়ক বা সংগঠক আছেন তাদের এই প্রচেষ্টা এখন বর্তমান যুগে খেলার যে ধরন এসেছে তাতে অনেক আয়োজন করতে হয়। খেলার আগে যে কনসার্ট হয়  তা বাংলাদেশের জন্য একটি নতুন কালচার। আমরা সেসব দিতক থেকে এগিয়ে থাকব। আমার মনে হয় না ২০১৬ সালে যতগুলো বিপিএল টিম আছে এমন একটি টিমও এখন পর্যন্ত জাতীয় পর্যায়ের একটা মাপে নিয়ে এসে এত বড় আকারের একটা কনসার্ট আয়োজনের সাহস দেখাতে পেরেছে। আমরা দেখাতে পেরেছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এখানে অনেকেই আছেন যারা সিরাজগঞ্জের পাটির জন্য বিখ্যাত, অনেকেই আছেন বগুড়ার মহাস্থানগড়ের জন্য বিখ্যাত, নাটোরের কাচাগোল্লা সবার প্রিয়। আমাদের নওগার বোদ্ধ বিহার আমসাদের রাজশাহী শিক্ষানগরী, শহীদ কামরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর সহযোদ্ধা, আমাদের রাজশাহীর পূন্য ভুমি, হযরত শাহমখদুম (র:)-র জন্য সারা বিশ্বের কাছে সমাদৃত। আমরা ক্রিকেটের জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত। রাজশাহীর মাটিতেই জন্ম নিয়েছিল এখনো খেলছে  মুশফিকুর রহিম। রাজশাহী থেকেই খালেদ মাসুদ পাইলট জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। এখন আমাদের সাব্বির পুরো বিশ্ব কাপাচ্ছে। আমরা তাদের জন্য গর্বিত।

14886125_1822520191370418_1333559354_n
তিনি বলেন, যে তারা মেলা আপনার এই গ্যালারীতে ফুটিয়ে তুলেছেন রাজশাহীর এই সিল্কসিটি থেকে আমরা আওয়াজ তুলি এবং  ঢাকা শেরে বাংলা ষ্টেডিয়াম পর্যন্ত পৌছে দিই।

 
প্রসংগত, বিপিএল ২০১৬ তে অংশগ্রহনকারী দল রাজশাহী কিংস এর উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়।