নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব অর্থনীতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালী শেষে রাজশাহী কলেজ মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন,একুশে পদক প্রাপ্ত ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকল্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর নুরুল আলম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে কক্তব্য দেন, এম.এস.এস শেষ পর্বের শিক্ষার্থী হাবিবুল্লাহ মোহাম্মদ কাউসারী এবং বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থী শাম্মী আক্তার শোভা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবর্তন মানে হলো উন্নতি। বাংলাদেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। দেশে উন্নয়নমুখী কর্মকান্ডের মাধ্যমেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। উন্নয়নের মূল চাবিকাঠি হলো অর্থনীতি। সকলকে অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
তারা আরও বলেন, আজকের আমাদের স্লোগান উন্নত দেশের সারিতে স্থান হবে ’৪১ এ। সেদিন দূরে নয় যেদিন আমাদের এই দেশে উন্নতির শিখরে পৌছে উন্নত দেশের সাথে নিজেকে দাড় করাবে।

এ সময় কলেজ মাঠের মঞ্চের পাশে ৭টি স্টলের আয়োজন করা হয় যেখানে সকলের উদ্দেশ্যে বিভিন্ন অর্থনীতিবিদদের নামানুসারে বই এবং চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) (অব) প্রফেসর সনৎ কুমার সাহা, রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মেজবাহুল হককে ক্রেষ্ট প্রদান করা হয়। সেই সাথে অর্থনীতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শষনের জন্য পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী শিক্ষক ছাড়াও প্রায় ৮০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স/শ










