রাজশাহী

রাজশাহীসহ বিভিন্ন স্থানে সমাজসেবা দিবস পলিত

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5107; AI_Scene: (-1, -1); aec_lux: 111.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 31;
রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থোনে সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরগুলো দেওয়া হলো-
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান,  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(০২জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালী,আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।  বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক শরিফউদ্দিন,  সাংবাদিক সারওয়ার জাহান সুমন,সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাশেল আলীসহ অন্যরা।পরে ৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
oplus_0
রানীনগর:

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান,
নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ওয়াকাথন, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অসহায় দুস্থ ও শীতার্ত ৬৫ জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামসহ অনেকেই।

খানসামা:
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নানান কর্মসূচি মধ্যে  দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন,দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।
বক্তারা বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
স.আর