রাজশাহী

রাজশাহীর বাসচালক আকরাম হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় বাস ড্রাইভার আকরাম হোসেনক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নান্টু, বিশাল, খোকন, তাসিন, ওমি, নাহিদ ও শিশিরসহ সকল আসামীদের বিচার ও ফাঁসির দাবি জানান তারা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর তালাইমারী শহীদ মিনারের সামনের রাস্তায় দাড়িয়ে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।