নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুটি সংসদীয় আসন—রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (সদর)—এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন
বাতিল (অবৈধ) প্রার্থী:
আল-সাআদ (স্বতন্ত্র) — ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল।
মোঃ সুলতানুল ইসলাম (তারেক) (স্বতন্ত্র) — ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল ও আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতি।
মির মোঃ শাহজাহান (গণ অধিকার পরিষদ) — দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরে গরমিল।

গৃহীত (বৈধ) প্রার্থী:
মোঃ শরীফ উদ্দীন — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মোঃ আব্দুর রহমান — আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
মোঃ মুজিবুর রহমান — বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজশাহী-২ (সদর) আসন
বাতিল (অবৈধ) প্রার্থী:
মোঃ শাহাবুদ্দিন (স্বতন্ত্র) — সম্পত্তি বিবরণী ফরমে তথ্য ও স্বাক্ষরের ঘাটতি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল এবং আয়কর রিটার্ন বকেয়া।
মোঃ ওয়াহেদুজ্জামান (এলডিপি) — কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপি।
সালেহ আহমেদ (স্বতন্ত্র) — ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল।
গৃহীত (বৈধ) প্রার্থী:
মোঃ মিজানুর রহমান — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মোহাম্মদ জাহাঙ্গীর — বাংলাদেশ জামায়াতে ইসলামী
মু. সাঈদ নোমান — আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
মুহাম্মদ ফজলুল করিম — ইসলামী আন্দোলন বাংলাদেশ
মোঃ মেজবাউল ইসলাম — বাংলাদেশ লেবার পার্টি
মোহাম্মদ সামছুল আলম — নাগরিক ঐক্য
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা চাইলে বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এটা প্রথম পর্বের তথ্য, দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছা বারোটার পরে দেয়া হবে।









