রাজশাহী

রাজশাহীর চারঘাটে বড়াল নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীরা মৃত্যু।

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীতে গোসল করতে গিয়ে রিহান ইসলাম ও মাহিদ হোসেন নামে ১৭ বছরের দুই কিশোর পানিতে ডুবে মারা গেছে। মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রিহান উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানিয়েছেন, বেলা দেড়টার দিকে ফুটবল খেলে এই দুই কিশোর সহ অন্যরা চারঘাট থানা সংলগ্ন বড়াল নদীর উৎস মুখে গোসল করতে নামে।
প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদ এখন পানি শুকিয়ে হাঁটু পানিতে পরিনত হলেও কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি।
দুজনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাবার সময় রিহান ডুবে যাবার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। সাথে থাকা অন্য বন্ধুরা আসতে আসতে তারা তলিয়ে যায়। এসময় তারা স্রোতের টানে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বেলা চারটার দিকে একে একে দুজন কে উদ্ধার করে। উদ্ধারকৃতদের চারঘাট উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে তাদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।