সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাজশাহীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৫ জন মাদক সেবী’কে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় মহানগরীর রাজপাড়া থানাধীন গুড়িপাড়া এলাকায় মাদক সেবনের স্পটে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রপ্তরা হলেন, নগরীর শালবাগান আসাম কলোনীর মৃত আব্দুল করিমের ছেলে মিন্টু (৩০), পঞ্চবটি বিহারী বাগান এলাকার একরামের ছেলে রনি (২৩), শেকের চর এলাকার কমলদাসের ছেলে কার্তিক (২৮), বগুরা জেলার চেলোপাড়া এলাকার মৃত সোহরাব শেখেরে ছেলে আমজাদ হোসেন (২৫), নাটোর জেলার রঘুনাথপুর এলাকার আসমত উল্লাহ এর ছেলে আলমগীর হোসেন (২৬)।

 

র‌্যাব জানায়, র‌্যাবের একটি অপারেশন দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন গুড়িপাড়া এলাকায় বেশ কিছু মাদক সেবী দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ সংবাদের ভিত্তিতে, সোমবার র‌্যাবের অপারেশন দল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী, রাজশাহী এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালত কর্তৃক আটককৃত আসামীদেরকে মাদক সেবন করার অপরাধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারা মোতাবেক ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

স/অ