সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ২৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৩০টি মা ইলিশ জব্দ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ২৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৩০টি মা ইলিশ জব্দ

নিজস্ক প্রতিবেদক:

রাজশাহীতে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির।

 

মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর বড়কুঠির সামনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। এসময় ৩০টি মা ইলিশও আটক করা হয়। পরে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

 

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিজিবি সদস্য এবং পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সহায়তায় পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

 

এসময় অবৈধভাবে মা ইলিশ ধরার জন্য ব্যবহৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানের আগেই বিষয়টি টের পেয়ে জেলেরা সটকে পড়েন। ফলে কাউকে আটক করা যায়নি।

 

স/আর