রাজশাহী

রাজশাহীতে ১৮ ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ২৯

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৮জন ওয়ারেন্টের আসামিসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে আজ শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারি পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

তিনি জানান, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী, ৮ জন অন্যান্য ও মাদকসেবী রয়েছে।

স/মি