রাজশাহী

রাজশাহীতে হাঁসে ধানের চারা নষ্ট করায় মোমিন খুনের ঘটনায় মা-ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবার আলিমগঞ্জ এলাকার আমিরুল মোমিন (৪০) হত্যার ঘটনার দুই আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো আলিমগঞ্জ এলাকার মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ পারভিন (৪০) ও তার ছেলে মোঃ মেহেদী (২৪)। হাঁসে জমিতে ধানের চারা নষ্ট করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমিরুল মোমিনকে গত ২৪ জুলাই বিকেলে কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, নিহত আমিরুল মোমিন ছিলেন পেশায় একজন কৃষক। তাঁর সঙ্গে তার সৎ ভাই মিজানুর রহমান ওরফে মিজু পূর্ব থেকেই শত্রুতা ছিল। মিজানুরের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধানের চারা রোপন করা ছিল। গত ২১ বিকাল সাড়ে টার দিকে আমিরুল মোমিনের বাড়ির ২ টি পাতিহাঁস মিজানুরের জমিতে ধানের চারা নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে মিজানুরের পরিবারের সদস্যদের সাথে আমিরুলের ঝগড়া বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই বিকাল অনুমান চারটার দিকে আসামি রয়েল’র উস্কানিতে অন্যান্য আসামী মিজানুর সহ ১০/১১ জন দলবদ্ধ হয়ে দেশীয় মারাত্মক অস্ত্র ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি আমিরুলের বাড়ির সামনে ফাঁকা জায়গায় উপস্থিত হয়ে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভিকটিম এবং তার ভাই কোর্ট বাজারে থাকায় গালিগালাজের সংবাদ পেয়ে বিকাল অনুমান সোয়া ৫টার বাড়ির সামনে উপস্থিত হলে আসামি রয়েল হাসুয়া দিয়ে আমিরুলের ঘাড়ের বামপাশে আঘাত করে।

এতে আমিরুল গুরুতর জখমপ্রাপ্ত হয়ে প্রাণে বাঁচার উদ্দেশ্য বাড়ির ভিতরে গিয়ে সামনের দরজা আটকে দিলে আসামি বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকেসহ তার ভাইকে অস্ত্র দিয়ে আঘাত করে। তারা দুই ভাই গুরুতর জখম হন।

এসময় তাদের চিৎকারে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরতর আহত অবস্থায় আমিরুল ও তার ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে আরএমপি দামকুড়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহীর একটি দল আজ ২৬ সকাল সাতটার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়রা গ্রামে অভিযান পরিচালনা করে  মেহেদী ও তার মা পারভিনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদেরকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স/আর