সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পলাশ উদ্দিন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার ৩১ জুলাই সকাল ১১ টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ উদ্দিন (২৬)ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের মৃত সামসু আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ জুলাই) সকাল ১১ টার ‍দিকে সিটিরহাট এলাকায় দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস/আই