নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৮ টায় লক্ষীপুর মোড়ের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সন্ধ্যা ৬ টায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা হয়।
জেলা যুবলীগের এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম মাষ্টার, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আজম সেন্টু, ওয়াসিম রেজা লিটন, সাবেক অর্থ সম্পাদক আরিফুল ইসলাম ইসলাম রাজা, সাবেক সদস্য মাহমুদ হাসান ফয়সাল সজল, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমূখ।
এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন যুবলীগ ও জেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ










