রাজশাহী

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Silk City১৩ জুন ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর বড়বনগ্রাম বাগানপাড়া এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতর নাম- রাকিব হাসান। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

নগর পুলিশ জানায়, রাকিব হাসানের বিরুদ্ধে ডিএমপি ঢাকার শাহবাগ থানার এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। শাহমখদুম থানা পুলিশের একটি দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  রাকিব তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি দল  বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় অভিযান চালিয়ে রাকিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।