রাজশাহী

রাজশাহীতে মানবপাচার প্রতিরোধে এনজিওদের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

গতকাল ১৭ ফেব্রুয়ারি রাজশাহী শহরের একটি স্থানীয় হোটেলে মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালায় দেশের বর্তমান মানবপাচার পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার আয়োজন করে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ। আয়োজকরা জানান, মানবপাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জান্নাতুল আঞ্জুম অর্পি এবং হেড অব প্রোগ্রাম মোঃ সিরাজ উদ্দিন বেলাল। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানবপাচার প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারে এ কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।