নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত যুবক উপজেলার সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের সাগর সরেন এর ছেলে স্বপন (১৬)।

মৃতের ভাই স্বপনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ভাইয়ের মৃত্যুর বিষয়ে, আমি কিছু জানিনা, আরেক জনের কাছে জানেন বলে ফোনটি কেটে দেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে যে, হত্যা, নাকি আত্মহত্যা।









