রাজশাহীর খবর

রাজশাহীতে মদ্যপানে তিন যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে মদ্যপানে বিষক্রিয়ায় তিন যুবকের মৃত্যু হয়েছে। ওই তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন- হোসনিগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাগমারার শান্তাপাড়া রফিকুল ইসলাম সজল (২৫), নগরীর বাকীর মোড় এলাকার উওমের ছেলে সাগর (২৫)।

জানা গেছে- তারা সকলেই গত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে পেটে প্রচন্ড ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে ৬টার মধ্যে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের উপ পরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, মদ্যপানের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল।

স/আ

ট্যাগ: