নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থা আজ সারা বিশ্বে “বিশ্ব পর্যটন দিবস” পালন করছে । এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো “Tourism and Sustainable Transformation” অর্থাৎ “টেকসই উন্নয়নে পর্যটন”। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয় প্রতি বছরের ন্যয় এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচী পালন করছে। রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার। র্যালিতে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশের রাজশাহী ইনচার্জ যাবেদ মাসুদ, বাংলাদেশ পর্যটন করপোরেশ, পর্যটন মোটেল, রাজশাহীর ব্যবস্থাপক মো মোতাহার হোসেন সহ
রাজশাহী জেলা প্রশাসন ও পর্যটন মোটেল, রাজশাহীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পর্যটন অংশিজন এবং পর্যটন উৎসুক সর্বশ্রেণীর জনগন র্যালিতে অংশগ্রহণ করেন।

র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্তর হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল, রাজশাহীতে এসে শেষ হয়।
এরপর পর্যটন মোটেল, রাজশাহীর হলরুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।









