দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বদর মন্ডলের ছেলে ডাবলু মন্ডল (৩৪)। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে দেবীরপুর মোল্লাপাড়া গ্রামে একটি ধান ক্ষেতে।
জানা গেছে, রবিবার ভোর রাতে কৃষক ডাবলু সরকার সাহ্রী খেয়ে বাড়ির পাশে তার ধান ক্ষেতে কাজ করতে যায়। এসময় তিনি বৃষ্টি পড়তে দেখে ধানের জমির পানি নিষ্কাশনের জন্য পুর্নরায় কোদাল নিতে বাড়ি ফিরে যান। পরে কোদাল ও ছাতা হাতে নিয়ে সেই ধান ক্ষেতে তিনি আবারো বাড়ি হতে বেরিয়ে পড়েন।
এসময় ধানের জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য কাজ করতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই সাথে নিহতের পরিবারে ২০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও।

স/আ










