নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সোমবার প্রভাতী সংঘ ৯ উইকেটে আগমনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। টসে জয়ী আগমনী ব্যাট করতে নেমে ৩৩ .২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রানে প্যাভিলিয়নে ফিরে যায়।

দলের পক্ষে সর্বো চ্চ ২০ রান দেয় সুমন। বিপক্ষে সুজন ২৫ রানে ৪টি ও সোহাগ ২৫ রানে ৩টি উইকেট নেয়। জবাবে প্রভাতী সংঘ ৮৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সহজেই ১১.৫ ওভারে ১ উইকেটে ৯৮ রান তোলে। দলকে সাব্বির দেয় ৫৯ রান। বিপক্ষে মারুফ ১১ রানে ১টি উইকেট নেন।
মঙ্গলবারে খেলা: অভিযাত্রী ক্লাব ও দিগন্ত প্রসারী সংঘ।
স/আর










