নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ৪ জনকে মাদক মামলায় আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম সিল্কসিটি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষ অভিযানের জন্য রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোষ্টসহ মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স/আ









