সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে পুলিশী বেষ্টনীতে বিপ্লব ও সংহতি দিবস পালন

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশী বেষ্টনীতে  বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশী বেষ্টনীতে  ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সোমবার সকালে মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে ভুবন মোহনপার্ক শহীদ মিনারে কর্মসূচি পালন করতে চান নেতাকর্মীরা। তবে এতে বাঁধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।

14925569_1132510860136688_2232197230278361844_n

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফা।

এদিকে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি।এছাড়া সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে মাইকে জিয়াউর রহমানের বিভিন্ন সময়কার ভাষণ প্রচার করা হচ্ছে।

স/আর