নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামের এক নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার শরীরে আঘাতের চিহৃন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরীর কেদুরমোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দুই তলার একটি রুমে থেকে তার মারদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় নিয়েছে পুলিশ। নিহত বেলী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। বেলীর চার সন্তান। এরমধ্যে একমেয়ে ও দুই ছেলে বিদেশে থাকেন। এক ছেলে তিনি ঢাকা থাকান।
স্থানীয় সূত্রে জানা গেছে- দোতলায় তিনি বেলী থাকতেন। বাসার নিচ তলা অন্য ভাড়াটিয়া থাকতেন। তবে গেল দুই-তিন দিন থেকে বেলী বাইরে আসেননি। এনিয়ে প্রতিবেশীরা তাকে ডাকতে যান। তবে রুম থেকে পঁচা গন্ধ পান তারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে বেলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাবাদের জন্য এক পুরুষসহ দুই নারীতে আটক করে থানায় নিয়েছে। আর মৃত্যুর প্রকৃত রহস্য খুঁজতে কাজ করছে সিআডি টিম।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন- প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। জিজ্ঞাবাদের জন্য তিনজনকে থানায় নেয়া হয়েছে। এই ঘটনায় মামলা হবে।
স/আ









