রাজশাহী

রাজশাহীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান দেখানো হলো বড় পর্দায়

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ন্যায় রাজশাহীতে আজ (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বড়পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

রাজশাহী জেলা তথ্য অফিস নগরীর লক্ষীপুর মোড়ে বড় পর্দায় শপথ অনুষ্ঠান প্রদর্শনের এ উদ্যোগ গ্রহণ করে।

প্রদর্শনীতে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।