নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত শিবিরের দুই কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন, নগরীর কুখন্ডী এলাকার আবদুস সাত্তারের ছেলে আবু হেনা (৩৫) ও মুন্নিতপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে ইবরাহীম খলিল (৫৬)।

আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতারের বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছে।
তিনি বলেন, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার আটক করেছে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২জন জামায়াত, ৪জন মাদক, ৯জন অন্যান্য মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
স/অ









