রাজশাহী

রাজশাহীতে থানা থেকে লুণ্ঠিত পিস্তল পদ্মার চর থেকে উদ্ধার

নিউজ ডেস্ক২৭ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামস্থ পদ্মা নদীর ধারে কাশবনের ভিতর হতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত  বিদেশী একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় ১টি, ম্যাগজিন ১টি, ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। ২৭ মে রাত দুইটার দিকে এসব অস্ত্রগুলো উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামস্থ পদ্মা নদীর ধার সংলগ্ন এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় চোরাকারবারী লুকিয়ে রেখেছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানে গভীর রাতে অভিযান পরিচালনা করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত উদ্ধারকৃত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।