রাজশাহী

রাজশাহীতে তিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে ভারত ও বাংলাদেশের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের এক হোটেলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে রহমান লাইফ সলিউশন নামে রাজশাহীর একটি সেবামূলক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে কলকাতার ডিসান হাসপাতালের চিকিৎসক অভিষেক চক্রবর্তী, অরিজিৎ বিষ্ণু ও ঢাকার ইন্দিরা আইভিএফের চিকিৎসক উম্মে রুমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারা বলেন, ছোটখাট শারীরীক সমস্যা থেকেই একটা সময় বড় অসুখ হয়। তাই নিজে নিজে ওষুধ সেবন না করে সবাইকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমান লাইফ সলিউশনের স্বত্ত্বাধিকারী আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণকারীদের চিকিৎসা সেবাও দেন।