রাজশাহী

রাজশাহীতে ট্রেনের টিকিট কাউন্টারে নয়, অনলাইনে

নিউজ ডেস্ক৩০ মে ২০২০২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


কাউন্টারে নয় শুধু অনলাইনে টিকিট বিক্রি করবে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে,  করোনাভাইরাসের সংক্রামন রোধে সামাজিক দূরত্ব কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে টিকিট প্রত্যাশীরা পড়েছেন ভোগান্তিতে। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, শুধু বনলতা ট্রেনের টিকিট বিক্রির কথা ছিলো। কিন্তু মন্ত্রাণলয়ের নির্দেশ আসে দুপুর একটার দিকে। তার পরে টিকিট প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

জানা গেছে, করোনাভাইরাসের ক্লান্তিলগ্নে শুধুমাত্র বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকি বিক্রির সিন্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষ্যে ঘোষাণাও আসে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে থেকে। আজ শনিবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশেন ভিড় করে টিকিট প্রত্যাশীরা। সেই অনুয়ায়ি সকাল থেকে টিকিট কিনতে লাইনে দাঁড়ায় প্রত্যাশীরা।


আরও পড়ুন: ৩১ মে থেকে রাজশাহী হতে সীমিত আকারে ট্রেন চলাচল ফের শুরু

আরও পড়ুন:করোনার ছুটির পর রাজশাহীসহ পশ্চিমাঞ্চলে চলবে যেসব ট্রেন


টিকিট প্রত্যাশীরা জানায়, সকালে ট্রেনে টিকিট বিক্রির কথা থাকলেও বিক্রি করা হয়নি। তারা দুপুর পর্যন্ত দাঁড়িয়ে আছেন লাইনে। কাউন্টারের টিকিট বিক্রির বন্ধের সিদ্ধান্ত আগে থেকে জানিয়ে দিলে প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হতো না।

রাজশাহী রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের মধ্যে কেউ কেউ শুধু বনলতা ট্রেনের টিকিটের জন্য নয় অন্য ট্রেনের টিকিটের জন্য এসেছেন। তারা দাবি করছেন, ট্রেন চলবে এমন কথা শুনে তারা টিকিট কিনতে এসেছেন। স্টেশনে এসে অনেকেই ফিরে গেছেন।

তবে স্টেশনে অনেকেই সামাজি দূরত্ব না মেনে একে অন্যের সাথে কাছা-কাছি বসে গল্প করতে দেখা গেছে। কেউ কেউ গোল বৃত্তে দাঁড়ালেও তার পাশে আরেকজন এসে গল্প করছেন।

এদিকে, রাজশাহী রেল স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বার বার সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পড়তে বলা হচ্ছে। এসব কথা মাইকের মাধ্যমে রাজশাহী রেল স্টেশনে আসা টিকিট প্রত্যাশীদের জানানো হচ্ছে।

স/আ

ট্যাগ: