
নিজস্ব প্রদিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান তেল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝায় ট্রাক উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। পাম্পের ২০০ গজ পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায়। আরো একজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম দুরুল হুদা (৪৫)। তার পিতার নাম মাহাতাব উদ্দিন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়া এলাকার বাসিন্দ। এ ঘটনায় আহত হয়েছে রফিকুল(৩০)। ঘটনাস্থলে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অবস্থান করছেন।
স/আর









