রাজশাহী

রাজশাহীতে সরকারি গমসহ ট্রাক আটক

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে এক ট্রাক সরকারি গম আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে দিকে ঢাকা মেট্রো ট -১৪-৬২৪৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি পাবনার মুলাডলি থেকে এক ট্রাক গম ঢাকার তেজগাঁওতে যাওয়ার কথা ছিলো। কিন্তু তারা এই গম চাঁপাইয়ের দিকে নিয়ে যাচ্ছিল। ভোরে তাদের কাশিয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের ট্রাকের গতি রোধ করে তল্লাশি চালায়। এসময় ট্রাকের ভেতরে থাকা গম আটক করে।

 

তিনি আরো বলেন, ট্রেকে কোন প্রকার সরকারী গমের কাগজপত্র নেই। আটককৃত গমগুলো যে গোডাউন থেকে আনা হয়েছে, আমরা সেই গোডাউনে যোগাযোগ করেছি। তারা আমাদের তথ্য দিতে চেয়েছে। আমরা সেই পথে যাচ্ছি। তবে এই ট্রাকে কত বস্তা গম আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আমান উল্লাহ আরও জানান, ট্রাক চালক ও হেলপার পুলিশকে জানিয়েছে তারা এ ব্যাপারে কিছুই জানেন না। যারা ট্রাকটি ভাড়া নিয়েছিলেন তারাই বিষয়টি বলতে পারবেন। জিজ্ঞাসাবাদে তাদের কিছু তথ্যও মিলেছে এদের কাছ থেকে। মূলহোতাদের ধরতে বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রাক বোঝাই গম থাকলেও ঠিক কতগুলো বস্তা রয়েছে তা এখনও গণনা করা হয়নি। তবে দুপুরের মধ্যেই এগুলো গণনার পর থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া সম্পৃক্ততা না পেলে ট্রাক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা

 

স/আ