রাজশাহী

রাজশাহীতে চোলাই মদ পানে তিন দিনে ছয়জনের মৃত্যু

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পূজার উৎসবে দেশিয় চোলাই মদ পান করে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। গত তিনদিনে এসব মৃত্যুর মিছিলের ঘটনা ঘটে। একই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো অন্তত ২০ জন।

 

পূজার মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বারবার মাদক কেনা-বেচার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হলেও এরই মধ্যে ছয়জনের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের গাফলতি নিয়েও প্রশ্ন উঠেছে।

 

মৃত ব্যক্তিরা হলেন, নগরীর ফুদকীপাড়া এলাকার স্বপনের ছেলে দিপজল (২০), কুমার পাড়া এলাকার অজিতের ছেলে রতন (৫০), হেতেম খাঁ এলাকার কাশিনাথের ছেলে সুখেন (৪৫), রাজাহাতা এলাকার গোপালের ছেলে শ্রী প্রভাত (৪০), মুণ্সিডাঙ্গা এলাকার নাডু এবং ডিঙ্গডোবা এলাকার মটকু ডোম।

 

স্থানীয়রা সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন, বিজয়া দশমীর মিছিলের আগে তারা চোলাই মদ পান করেন। এরপর মিছিল শেষে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত দুদিনে তাদের মৃত্যু হয়।

 

রামেক হাসপাতাল সূত্র সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছে, মৃত ব্যক্তিদের মধ্যে আজ শনিবার সকালে মারা গেছেন রতন। অন্যদের প্রভাক মারা গেছেন গত বৃহস্পতিবার সকালে এবং শুক্রবাবারে মারা গেছেন চারজন। এছাড়াও এই কয়দিনে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন আরো অন্তত ২০ জন। তারাও মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন।

 

তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর পুলিশের মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, মদ পান করে এতো লোক মারা যাওয়ার বিষয়টি জানা নেই। তবে দুই-একজন মারা গেছে বলে শুনেছি।’

 

স/আর