রাজশাহীর খবর

রাজশাহীতে চারটি ফার্মেসি মালিককে ৭২ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার চারটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ৭২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার বিকেলে ওই চারটি ফার্মেসিতে মেয়াদোর্ত্তীণ ওধুষ পাওয়ায় ফার্মেসি মালিকদের এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ ও নূরের জামান চৌধুরী।
তারা সিল্কসিটি নিউজকে জানান, আজ বিকেলে লক্ষীপুর এলাকার পদ্মা, ওষুধ ভান্ডার, আরোগ্য নিকেতন ও সর্বক্ষণ ফার্মেসি নামের ওই চার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোতে মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়া যায়। তাই তাদের মোট ৭২ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
স/মি