সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকৃতরা ও তাদের অপর সহযোগীরা রাজশাহীতে ‘আনসার রাজশাহী’ নামের কথিত জঙ্গি সংগঠনের ব্যানারে সংগঠিত হয়ে বাগামারার হিন্দুপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ডাক্তার শ্রী নীরেন্দ্রনাথ সরকারকে (৫৮) হত্যার ষড়যন্ত্র ও চেষ্টা করছিল-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা ও বাগমারা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে নিজ বাড়ি থেকে আমিনুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাগমারার রামগুইয়া গ্রামের একটি কলাবাগান থেকে এনামুলকে আটক করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাবাবাদে তারা ‘আনসার রাজশাহী’ ব্যানারে সংগঠিত হয়ে চিকিৎসক শ্রী নীরেন্দ্রনাথ সরকারকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। এছাড়া সারাদেশে হত্যা মানুষকে হত্যা করার পরিকল্পনা ছিল তাদের।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঞা জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, তারা আবু ইব্রাহিমের নেতৃত্বে ইসলামী শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের অংশ হিসেবে চিকিৎসক নীরেন্দ্রনাথসহ ওই এলাকার মুক্তমনা মানুষকে হত্যার পরিকল্পনা করছিল। তারা থ্রিমা সফটওয়ার ( Threema Software) এর মাধ্যমে নিজের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। গ্রেপ্তারকৃত দুজনের স্মার্টফোনেই থ্রিমা সফটওয়্যারটি ইন্সটল পাওয়া যায়। তাদের দুজনের মোবাইলে এই সফটওয়্যারের মাধ্যমে কথোপকথনের যে প্রমাণ পাওয়া গেছে, তা প্রিন্ট করে ৫৮ পৃষ্ঠা হয়েছে।
এ সংক্রান্ত নিউজ
নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র দুইজন আটক
স/মি










